কুড়িগ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান    – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান   

  • মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

Manual3 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৫নং সদর ইউনিয়নের বারাইটারী গ্রামে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। অবস্থান নেয়া ওই তরুণীর বাড়ি একই ইউনিয়নের ভূরুঙ্গামারী বাজার সংলগ্ন কামাত আঙ্গারীয়া গ্রামে। বিয়ের দাবিতে তরুণী অনড়।
প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া ওই তরুণী বলেন, ‘বারাইটারী গ্রামের নরেশ চন্দ্র করের পুত্র নিমাই চন্দ্র করের সাথে এক বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
প্রেমের সম্পর্কের বিষয়টি নিমাইয়ের পরিবারের নজরে এলে তারা তড়িঘড়ি করে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় নিমাইকে বিয়ে দেওয়ার জন্য পাত্রী খুঁজে আশির্বাদ সম্পন্ন করে। আর নিমাই আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।
নিমাই অন্যত্র বিয়ে করছে খবর পেয়ে সোমবার বিকাল ৫ টার দিকে বিয়ের দাবী নিয়ে নিমাইয়ের বাড়িতে ঢোকার চেষ্টা করি। এসময় বাড়ির লোকজন বাধা দিলে নিরুপায় হয়ে বৃষ্টিতে ভিজে নিমাইয়ের বাড়ির সামনে বসে আছি।’
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তরুণীর সাথে নিমাইয়ের প্রেমের সম্পর্কের সত্যতা পেলে নিমাইয়ের আত্মীয় স্বজনকে তরুণীর সাথে নিমাইয়ের বিয়ে দিতে বলেন। ঘটনাটি জানাজানি হলে নিমাই কৌশলে আত্মগোপন করে।
নিমাইয়ের পরিবার বুধবার বিয়ের তারিখ নির্ধারণ করবে মর্মে আশ্বস্ত করলে বৃষ্টিতে ভিজে অসুস্থ হওয়া ওই তরুণীকে তার আত্মীয় স্বজনরা ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করায়।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, একটি মেয়ে বিয়ের দাবিতে তার প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এমন খবর শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।
হিন্দু সম্প্রদায়ের নেতারা বিষয়টি মিমাংসা করার আশ্বাস দেওয়ায় মেয়েটিকে তার অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!