বড়লেখায় সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা

  • বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual4 Ad Code

বড়লেখা উপজেলার সদর ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএসের সূচনা প্রকল্পের পূর্বনির্ধারিত তিন বছর মেয়াদী পুষ্টি বিষয়ক কর্মসুচির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পূর্ণ হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রকল্প সংশ্লিষ্টদের উদ্যোগে ‘অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী’ সভা বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন সূচনা প্রকল্পের জেলা মৎস্য বিশেষজ্ঞ (ডিএফএস) মাহবুবুল আলম মিয়া। স্বাগত বক্তব্য দেন সূচনার উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ।

Manual4 Ad Code

সূচনার পুষ্টি কর্মকর্তা আল আমিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, উপসহকারি কৃষি কর্মকর্তা বিপুল কান্তি দাস, উপজেলা পরিবার রিকল্পনা পরিদর্শক প্রীতম কান্তি দে, ইউপি সদস্য ফয়সল আলম স্বপন, সৈয়দ লুৎফুর রহমান, সূচনার সফল উপকারভোগী মাহমুদা আক্তার, নিপা বেগম, রিজু আক্তার প্রমুখ।

Manual2 Ad Code

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, অতিদরিদ্র ও দরিদ্র পরিবারের মা ও শিশুদের অপুষ্টি-খর্বাকৃতি কমাতে ২০১৯ সালে বড়লেখা সদর ইউনিয়নে সিএনআরএসের সূচনা প্রকল্পের কার্যক্রম শুরু হয়। অপুষ্টি চক্র প্রতিরোধে বড়লেখা সদর ইউনিয়নের প্রায় ১২৬৯ জন উপকারভোগী নারী-পুরুষকে মাছ চাষ, গবাদি পশু পালন ও শাকসবজি উৎপাদনে প্রশিক্ষণসহ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!