বড়লেখায় কালো টাকায় ‘নৌকা’ বিক্রির অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

বড়লেখায় কালো টাকায় ‘নৌকা’ বিক্রির অভিযোগ

  • বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual7 Ad Code

বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নে কালো টাকায় ‘নৌকা’ বিক্রির অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী মাহতাব উদ্দিন মাতাই নিজের আইডি থেকে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অভিযোগ সম্বলিত মন্তব্য পোষ্ট করেছেন। এতে তিনি আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ইঙ্গিতও দিয়েছেন।

Manual6 Ad Code

আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী মাহতাব উদ্দিন মাতাই তার ফেসবুক আইডিতে দাসেরবাজার ইউনিয়ন বাসীকে উদ্দেশ্য করে লিখেছেন, বিগত দিনে দাসেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। গত নির্বাচনে আওয়ামী লীগের একজন মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কিন্তু নৌকা প্রতীক না পাওয়ায় মাননীয় মন্ত্রী মহোদয় এবং উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের সম্মতিতে তাদের সম্মান দিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াই। অওয়ামী লীগের রাজনীতি করে জীবনের বেশিরভাগ সময় এই দলের জন্য কাজ করে গেছি কিন্তু বর্তমান নির্বাচনে আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলাম, কিন্তু কালো টাকার বিনিময়ে নৌকা বিক্রি করা হয়েছে। বিগত দিনে যেভাবে এই দাসেরবাজার ইউনিয়নবাসীর খাদিম হয়ে কাজ করেছিলাম ভবিষ্যতে আপনাদের খাদিম হয়ে কাজ করে যাব।

এব্যাপারে মাহতাব উদ্দিন মাতাই জানান, ২০১৬ সালের নির্বাচনে তিনি রাণিং চেয়ারম্যান ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্তকে সম্মান দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। সিনিয়র নেতারা তাকে নিশ্চয়তা দিয়েছিলেন আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন দিবেন। কিন্ত এখন আমার সাথে ঠিক তার উল্টো আচরণ করা হলো। টাকার বিনিময়ে বঙ্গবন্ধুর ‘নৌকা’ প্রতীকটি বিক্রি করা হয়েছে। তবে তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন না।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!