খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সম্পদে পরিণত করতে হবে ..এমপি হেলাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সম্পদে পরিণত করতে হবে ..এমপি হেলাল

  • বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::

Manual7 Ad Code

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল বলেছেন খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সম্পদে পরিণত করতে হবে। খেলাই পারে একজন যুবককে মাদকসহ অন্যান্য অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীন বাংলায় হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলাকে নতুন করে ফিরিয়ে আনতে কাজ করেছেন। আজ তারই উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা প্রত্যন্ত এলাকায় খেলাধুলার বিস্তার করতে ও যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করার লক্ষ্যেই প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম স্থাপন করছেন যেন যুবকরাসহ সকল শ্রেণির ছেলে-মেয়েরা সেই স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলার চর্চা করতে পারে। নিয়মিত খেলাধুলা একজন শিক্ষার্থীর মেধাকে বিকশিত করতে অত্যন্ত প্রয়োজনীয়। তাই গ্রামীণ পর্যায়ে খেলাধুলার বিস্তার ঘটাতে বর্তমান সরকার বদ্ধ পরিকর।

তিনি বুধবার বিকেলে নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশের সুবর্নজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে এবং যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করার লক্ষে শিমুলিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত মুজিব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কথাগুলো বলেন। এদিন আত্রাই উপজেলার শিমুলিয়া ফুটবল খেলার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ভোঁপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও এসএম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম, , উপজেলা আ’লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাস আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, রাণীনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয় প্রমুখ।

Manual7 Ad Code

পরে প্রধান অতিথি খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার হিসেবে ছাগল (খাসি) বিতরন করেন । এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গত আগস্ট মাসের ৫তারিখে টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় শিমুলিয়া দুর্জয় ক্লাব ৩-২গোলে শিমুলিয়া কিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়। এসময় কয়েক শত ফুটবল প্রেমীরা খেলা উপভোগ করে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!