জলমহালে দুই সন্তানের জনকের ভাসমান লাশ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ ছাতকে সরকারি সেবায় চাঁদা দাবির প্রতিবাদের জের: সাংবাদিকের ওপর হামলা ও অপপ্রচারের অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার: মামলা দায়ের

জলমহালে দুই সন্তানের জনকের ভাসমান লাশ!

  • বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

Manual2 Ad Code
ষ্টাফ রিপোর্ট::
জলমহাল থেকে সুনামগঞ্জের তাহিরপুরে গোলাম নুর নামে দুই সন্তানের জনকের ভাসমান লাশ উদ্যার করেছে পুলিশ। বুধবার রাতে নিহতের মরদেহ উদ্যারের পর থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন সুরতহাল রিপোর্ট তৈরীর দায়িত্বে থাকা থানার এসআই মো. নাজমুল হক।
নিহত গোলাম নুর উপজেলা সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের মৃত আকরম আলীর ছেলে। দুই শিশু সন্তানের জনক নিহত গোলাম নুর স্ত্রী সন্তানদের নিয়ে গত কয়েক বছর ধরে উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের গোলকপুর গ্রামে শশুড় বাড়িতে বসবাস করছিলেন।
বুধবার রাতে নিহতের সহোদর আলী হোসেন জানান,উপজেলার গোলকপুরে থাকা শশুড় বাড়িতে যাবার উদ্যোশ্যে মঙ্গলবার সকালে উজান তাহিরপুরে পৈতৃক বাড়ি হতে বের হয়ে যান গোলাম নুর। এরপর দিনভর শেষে ওই রাতেও শ্বশুড় বাড়িতে থাকা স্ত্রী সন্তানদের নিকট ফিরেননি তিনি। বুধবার সন্ধায় উপজেলার গোলাঘাট জলমহালের পশ্চিম তীরে আলমখাল সংলগ্ন ২ হতে ৩ ফুট অগভীর পানির উপর এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে মাছধরা কালে কয়েকজন জেলে থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ জলমহাল থেকে গোলাম নুরের ভাসমান লাশ উদ্ধার করে।
নিহতের সহোদর আলী হোসেন আরো জানান, আমার বড়ভাইয়ের মৃত্যুর কারন সুনিশ্চিত না হওয়ায় পুলিশী পরামর্শে বুধবার রাতে আমি বাদী হয়ে এ ব্যাপারে থানায় বুধবার রাতে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!