ইউপি নির্বাচন : বড়লেখায় ৩ চেয়ার‌ম্যান প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ইউপি নির্বাচন : বড়লেখায় ৩ চেয়ার‌ম্যান প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ

  • শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual2 Ad Code

আসন্ন তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মৌলভীবাজরের বড়লেখায় ঋণ খেলাপির তালিকায় নাম অর্ন্তভুক্ত থাকায় আওয়ামী লীগ মনোনীত এক প্রার্থীসহ ৩ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাত ৮টার দিকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণ এ ঘোষণা দেন। অবৈধ ঘোষিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ময়নুল হক, বর্নি ইউনিয়নের আ’লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মোহিত ও তালিমপুর ইউনিয়নের আ’লীগের বিদ্রোহী প্রার্থী সুনাম উদ্দিন। এছাড়াও বিভিন্ন ত্রুটির কারণে ৫ জন ইউপি সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মনোনয়নপত্র বাতিল ঘোষিত ইউপি সদস্য পদপ্রার্থীরা হলেন, বড়লেখা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদরুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের ফয়জুর রহমান ও ফরহাদ হোসেন দুলাল, দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুল আহাদ এবং দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদপ্রার্থী তাসলিমা আক্তার কলি।

Manual4 Ad Code

উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান জানান, যাচাই-বাছাই শেষে বিভিন্ন ত্রুটির কারণে ৩ চেয়ারম্যান প্রার্থী ও ৫ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তারা প্রার্থীতা বৈধকরণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আপিল করতে পারবেন।

তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর বড়লেখার ১০ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর। গত ২ নভেম্বর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন ও সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ৪৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!