শ্রীমঙ্গলে র‌্যাবের ক্রস ফায়ারে কমলগঞ্জের নাজমুল হত্যার ২ আসামী নিহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গলে র‌্যাবের ক্রস ফায়ারে কমলগঞ্জের নাজমুল হত্যার ২ আসামী নিহত

  • রবিবার, ৭ নভেম্বর, ২০২১

Manual7 Ad Code

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মির্তিংগা চা বাগানে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, নিহত দুজন কমলগঞ্জের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসান হত্যা মামলার এজহারভুক্ত আসামি।

Manual1 Ad Code

শ্রীমঙ্গল র‍্যাব-৯ এর ব্যাটালিয়ান কমান্ডার বসু দত্ত চাকমা এ তথ্য জানিয়েছেন। রোববার (৭ নভেম্বর) ভোরে মৌলভীবাজারের মিরতিংগা চা বাগান এলাকায় ওই দুজন র‍্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় র‍্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে দুজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুজনের নাম তোফায়েল ও শহিদ বলে জানা গেছে।

Manual1 Ad Code

কমলগঞ্জের চৈত্রঘাটে গত ৩১ অক্টোবর রোববার দুপুরে সন্ত্রাসীরা একটি মাইক্রোবাসে করে এসে প্রকাশ্যে ব্যবসায়ী নেতা নাজমুল হাসানকে কুপিয়ে গুরুতর আহত করেন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে সিলেটের উইম্যান্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুলের মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন নিহত নাজমুল হাসানের বড় ভাই শামসুল হক বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

এ ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়। ফুটেজে দেখা যায়, কালো একটি মাইক্রোবাসে আসা ৯ ব্যক্তি নাজমুলকে ধাওয়া করে। একপর্যায়ে নিজ বাড়ির সামনে এসে মাটিতে লুটিয়ে পড়ে যায় নাজমুল। তখন নাজমুলকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় ওই ৯ সন্ত্রাসী।

Manual5 Ad Code

সিসিটিভি ক্যামেরাটি নাজমুলের অফিসে লাগানো ছিল। নাজমুল ফেসবুক লাইভে জানিয়েছিলেন, হামলাকারীদের মধ্যে ৪ জনকে চিনতে পেরেছেন। তারা হলেন, স্থানীয় তোফায়েল, রাসেল, মাসুদ ও তোফাজ্জল। তার দাবি, ইউপি নির্বাচনে সদস্য পদে নির্বাচন করার ঘোষণা করায় তার ওপর হামলা হয়েছে। তার মৃত্যু হলে খুনিদের যেন সাজা হয় সেই দাবিও জানিয়েছিলেন নাজমুল।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!