বড়লেখায় সূচনা প্রকল্পের উপকারভোগীদের অনুশীলন সমূহের প্রদর্শন ও সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখায় সূচনা প্রকল্পের উপকারভোগীদের অনুশীলন সমূহের প্রদর্শন ও সমাবেশ

  • মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় ‘সূচনা’ প্রকল্পের উপকারভোগীদের সর্বোত্তম অনুশীলন সমূহের প্রদর্শন ও সমাবেশ মঙ্গলবার দুপুরে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের পূর্ব-মাইজগ্রামে অনুষ্ঠিত হয়েছে। এতে উপকারভোগীরা সূচনা প্রকল্পের প্রশিক্ষণ গ্রহণ, আর্থিক অনুদান ও নানা উপকরণ নিয়ে হাঁস-মুরগি, গবাদিপশু পালন, শাক-সবজি ও মৎষ্য চাষ করে পরিবারে সচ্ছলতা অর্জনের গল্প তুলে ধরেন।

Manual2 Ad Code

ইউপি সদস্য রুব্বান বেগমের সভাপতিত্বে ও সূচনার ইউনিয়ন সমন্বয়কারী নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সূচনার উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক আব্দুর রব, ইউপি সদস্য ইমাম উদ্দিন হিফজুর, সাংবাদিক এ.জে লাভলু, মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি শামসুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি গুলজার আহমদ, সূচনার পুষ্টি কর্মকর্তা আল-আমিন, টেকনিক্যাল কর্মকর্তা মতিউর রহমান, জিসিডিও অসীম চন্দ্র দাশ, পর্যবেক্ষণ কর্মকর্তা তৌহিদ কামাল তাপস, উপকারভোগী ফাহমিদা আক্তার, আয়েশা বেগম, মিনা বেগম, সুহাদা বেগম, খালেদা বেগম, হাজেরা বেগম, লিলি রাণী দাস প্রমুখ।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews