ফুলবাড়ীতে বীজ ও সার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ফুলবাড়ীতে বীজ ও সার বিতরণ

  • বুধবার, ১০ নভেম্বর, ২০২১

Manual2 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।
বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম- ২ আসনের সংসদ সদস‍্য পনির উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী কুড়িগ্রামের উপ পরিচালক মন্জুরুল হক, উপজেলা চেয়ারম‍্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়, জাতীয় পার্টির নেতা মইনুল হক, হারুন অর রশিদ, জাতীয় ছাত্র সমাজের উপজেলা আহ্বায়ক এনামুল হক প্রমূখ।
কৃষি প্রণোদনার আওতায় উপজেলায় ৩ হাজার ২ শত ৯০ জনকে সহায়তা দেয়া হবে।  গম, ভূট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, পেয়াজ, মুগ, মশুর, খেসারী বীজ ও সার বিনামূল‍্যে দেয়া হবে।
উদ্বোধনী দিনে বড়ভিটা ও ভাঙ্গামোড় ইউনিয়নের ৭ শত ২০ জনকে এ সহায়তা দেয়া হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!