নাগেশ্বরীতে রেশনের চাউল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে   – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

নাগেশ্বরীতে রেশনের চাউল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে  

  • বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

Manual1 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের নাগেশ্বরীতে হাসনাবাদ ইউনিয়নের রেশনের চাউল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
গতকাল হাসানাবাদ ইউনিয়নের মনিয়াহাট গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র ওমর আলী তার লিখিত অভিযোগে বলেন-আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক সরকার ঘোষিত দশ টাকা কেজির চাউলের একটি কার্ড প্রাপ্ত হই।
আমার কার্ড নং-১২৮৭ । আমি ওই কার্ড দিয়ে অনেক দিন যাবৎ চাউল উত্তোলন করে আসছি। গতকাল ১০নভেম্বর আমি ডিলারের নিকট কার্ড জমা দিয়ে স্লিপ নিয়ে চাউল উত্তোলন করে বাড়ী যাবার পথে উক্ত ইউনিয়নের চাউল বিতরণের ডিলার ইদ্রিস আলী হাসনাবাদ ইউনিয়নের নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আমাকে নৌকা মার্কায় ভোট দিতে বলেন।
আমি আমার ভোট যাকে খুশি তাকে দিব বললে সে এবং তার লোকজন আমাকে মারধর করে আমার রেশনের ৩০ কেজি চাউলে বস্তা কারিয়া নিয়ে যায়। আজ ১১ নভেম্বর ওমর আলী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছে।
ঘটনার বিষয়ে হাসনাবাদ ইউনিয়নের রেশনের চাউল বিতরণের ডিলার ও চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর সাথে মোবাল ফোনে যোগাযোগ করে পাওয়া যায় নাই। ওমর আলী বলেন, আমি গরীব মনুষ,আমার নামে বরাদ্দ রেশনের চাউল ও কার্ড ফেরত চাই।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!