ফুলবাড়ীতে নির্বাচন উপলক্ষ‍্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ফুলবাড়ীতে নির্বাচন উপলক্ষ‍্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

  • সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৫ নভেম্বর সোমবার বিকাল ৪ টায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর অনুষ্ঠিতব‍্য ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ‍্যে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস। প্রধান অতিথী ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
বিশেষ অতিথী ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্লল কুমার দত্ত,  জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব।
আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিমল চাকমা, উপজেলা নির্বাচন অফিসার মমিনুর আলম,  ৩টি ইউনিয়নের রিটার্ণিং অফিসারের দায়িত্ব প্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়।
সভায় উপজেলার ৬ টি ইউনিয়নের বিভিন্ন পদের প্রার্থীরা অংশগ্রহণ করে। প্রধান অতিথীর বক্তব‍্যে জেলা প্রশাসক রেজাউল করিম সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার প্রত‍্যয় ব‍্যক্ত করেন। নির্বাচনী আচরণ বিধি লংঘন এবং যে কোন ধরণের সহিংসতার বিরুদ্ধে কঠোর ব‍্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!