কমলগঞ্জে অগ্নিকান্ডে ৮ দোকান ভষ্মিভুত ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে অগ্নিকান্ডে ৮ দোকান ভষ্মিভুত ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

  • সোমবার, ৮ জুন, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে সোমবার ০৮ জুন আকস্মিকভাবে সৃষ্ট অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে গেছে। এ অগ্নিকান্ডে ৮টি দোকানের কমপক্ষে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ফায়ার সার্ভিস কমলগঞ্জ ইউনিট জানায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সৃষ্টি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

Manual7 Ad Code

জানা যায়, আদমপুর বাজারের রেজাউল মার্কেটে সোমবার সকালে আকস্মিকভাবে আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় দ্রুত ৮টি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে মার্কেটের বাবুল মিয়ার মোদী দোকান, আব্দুল খালেকের কাপড়ের দোকান, মুন কম্পিউটার, মুন ফার্নিচার ও আব্দুল হকের মালের গোদাম ঘর সম্পূর্ণরুপে পুড়ে চাই হয়ে যায়। ঘটনার পর দ্রুত এলাকাবাসী কমলগঞ্জ উপজেলাস্থ ফায়ার সার্ভিস ইউনিট কার্যালয়ে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষতিগ্রস্থ দোকানীরা দাবি করেন, অগ্নিকান্ডে তাদের ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী আদমপুর বাজারের ব্যবসায়ী মঈনুল ইসলাম জানান, সকাল ১০টায় একটি দোকানে আকস্মিকভাবে আগুন জ্বলতে দেখা যায়। মুহুর্তের মধ্যেই এ আগুন ৮টি দোকানে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস কমলগঞ্জ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদির বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও বলেন ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সৃষ্টি। তিনিও মনে করছেন ৮ দোকানে কমপক্ষে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!