বড়লেখায় ব্যালট কেড়ে নিয়ে নৌকায় সিল! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় ব্যালট কেড়ে নিয়ে নৌকায় সিল!

  • রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual1 Ad Code

বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নৌকার প্রার্থীর এজেন্টদের বিরুদ্ধে জোরপূর্বক ভোটাদের কাছ থেকে ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকাল ১১টায় ওই কেন্দ্রে ভোট দিতে আসা কয়েকজন ভোটার সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেছেন।

Manual6 Ad Code

মনারা বেগম নামক নারী ভোটার বলেন, নৌকার এজেন্টরা আমার কাছ থেকে ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মেরেছেন। আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারিনি। এসময় হালিমা বেগম নামক আরেক ভোটার এরকম অভিযোগ করেন।

দুপুর ১২টায় ওই কেন্দ্রে খায়রুন নেছা ও রেহানা বেগম নামক দুই নারী ভোটার অভিযোগ করেন, তাদের কাছ থেকে ব্যালেট নিয়ে নৌকায় সিল মারার চেষ্টা করা হয়েছে। তবে তাদের প্রতিবাদের কারণে তারা (নৌকার এজেন্টরা) ব্যালট ফিরিয়ে দিয়েছে। তারা জানান, ওই কেন্দ্রে নারীদের কাছ থেকে ব্যালট নিয়ে নৌকায় সিল মারা হচ্ছে। কেউ ভয়ে কিচ্ছু বলেনি।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুস স্বপনের (আনারস) প্রধান এজেন্ট আব্দুল বাছিত শামীম বলেন, কেন্দ্রের ভেতরে কয়েকজন ভোটারের কাছ থেকে ব্যালট নিয়ে নৌকায় সিল মারা হচ্ছে। অভিযোগ করেও কোনো সমাধান পাইনি।

Manual7 Ad Code

অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (ঘোড়া) সাহাব উদ্দিন অভিযোগ করে সাংবাদিকদের বলেন, আমার এজেন্টদের বের করে দিয়ে জোরপুর্বক নারী ভোটারদের কাছ থেকে ব্যালট কেড়ে নৌকায় সিল মারা হয়। আমি কারো সহায়তা পাইনি, অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে।

মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শ্রীবাস রঞ্জন দাস জানান, এখানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, কোনো সমস্যা হয়নি। নৌকার এজেন্টরা জোরপূর্বক ভোটারদের কাছ থেকে ব্যালট নিয়ে সিল মারার বিষয়টি সত্য নয় বলে তিনি দাবী করেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!