ইউপি নির্বাচন : বড়লেখায় ১০ ইউনিয়নের ৫টিতে আ’লীগের ভরাডুবি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ইউপি নির্বাচন : বড়লেখায় ১০ ইউনিয়নের ৫টিতে আ’লীগের ভরাডুবি

  • মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual4 Ad Code

বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ৫টিই আওয়ামী লীগের হাতছাড়া হয়েছে। নৌকা প্রতীক নিয়ে ৫ জন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৩টিতে আওয়ামী লীগ বিদ্রোহী, ১টিতে বিএনপি স্বতন্ত্র ও অন্যটিতে নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রোববার রাত সাড়ে দশটায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

Manual6 Ad Code

ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ দলীয় নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ হলেন উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নে ময়নুল হক (বর্তমান চেয়ারম্যান), উত্তর শাহবাজপুর ইউনিয়নে রফিক উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে নাহিদ আহমদ বাবলু, বড়লেখা সদর ইউনিয়নে ছালেহ আহমদ জুয়েল, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে এনাম উদ্দিন (বর্তমান চেয়ারম্যান)। আওয়ামী লীগ বিদ্রোহীরা হলেন দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে আজির উদ্দিন (বর্তমান চেয়ারম্যান), তালিমপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, দাসেরবাজার ইউনিয়নে স্বপন কুমার চক্রবর্তী। বর্নি ইউনিয়নে বিএনপি দলীয় স্বতন্ত্রপ্রার্থী জয়নাল আবেদীন ও সুজানগর ইউনিয়নে নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী বদরুল ইসলাম ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!