বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আইনজীবিদের বিদায় সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আইনজীবিদের বিদায় সংবর্ধনা

  • শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমারের বদলি উপলক্ষে বৃহস্পতিবার রাতে বড়লেখা আদালতের আইনজীবিরা তাকে সংবর্ধনা দিয়েছেন। ৩ বছরেরও অধিক সময় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার বড়লেখা চৌকি আদালতে অত্যন্ত নিষ্টা, সততা ও সুনামের সাথে বিচারিক কার্যক্রম পরিচালনা করে ঢাকা জজ কোর্টে সহকারী জজ হিসেবে বদলি হয়েছেন।

Manual8 Ad Code

সংবর্ধিত অতিথির বক্তব্যে বিদায়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও অত্র আদালতের আইনজীবিরা বিচারপ্রার্থীদের ন্যায় বিচার প্রাপ্তিতে আদালতকে অসামান্য সহযোগিতা করেছেন। জরাজীর্ণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ আদালত ভবনে পেশাগত দায়িত্ব পালন করেছেন। এখানে নতুন ভবন নির্মাণের, আইনজীবি, আইনজীবি সহকারি ও কোর্ট পুলিশসহ আদালত স্টাফদের পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যাপারে উর্ধবতন কর্তৃপক্ষ বরাবরে তিনি একাধিক আবেদন নিবেদন করে গেছেন। তিনি বিশ্বাস করেন দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বড়লেখা চৌকি আদালতে একটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ভবন নির্মাণের উদ্যোগ নিবেন।

Manual3 Ad Code

আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্তের সভাপতিত্বে ও অ্যাডভোকেট হারুন অর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইয়াছিন আলী, অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, অ্যাডভোকেট আফজল হোসেন, অ্যাডভোকেট সুব্রত কুমার দত্ত, কোর্ট সাব-ইন্সপেক্টর পিজুষ কান্তি দাস, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!