ফুলবাড়ীতে প্রতিবন্ধী দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ফুলবাড়ীতে প্রতিবন্ধী দিবস পালিত

  • শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
ফুলবাড়ী :: প্রতিবন্ধী দিবসের র‌্যারিতে অংশ নেয়াদের একাংশ। প্রতিনিধির পাঠানো ছবি

Manual2 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩ ডিসেম্বর শুক্রবার ৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে ।

কোভিডোত্তর বিশ্বের টেকশই উন্নয়ন প্রতিবন্ধী ব‍্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ এ প্রতিপাদ‍্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষ‍্যে বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।

Manual7 Ad Code

সকাল ১০টায় একটি বর্ণাঢ‍্য র‍্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

এতে প্রধান অতিথী হিসেবে বক্তব‍্য রাখেন উপজেলা চেয়ারম‍্যান গোলাম রব্বানী সরকার। স্বাগত বক্তব‍্য রাখেন সমাজসেবা অফিসার রায়হানুল ইসলাম।

আরও বক্তব‍্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, কুড়িগ্রাম ডিপিওডির সভাপতি আবু তৈয়ব প্রমূখ।

সভাটি সঞ্চালনা করেন প্রভাষক জাকারিয়া মিঞা । দিবসটির কর্মসূচিতে ফুলবাড়ী বাক, শ্রবণ ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ‍্যালয়, ফুলবাড়ী বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ‍্যালয়, বড়লই বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ‍্যালয়, নাওডাঙ্গা বাক, শ্রবণ ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ‍্যালয়, দাসিয়ারছড়া বাক, শ্রবণ ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ‍্যালয়, মধ‍্য কাশিপুর বাক, শ্রবণ ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ‍্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান‍ের শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

Manual3 Ad Code

প্রতিবন্ধী শিশুদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন‍্য প্রতিবন্ধী বিদ‍্যালয়গুলোকে এমপিওভূক্ত করার দাবি জানান প্রতিবন্ধী বিদ‍্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!