লক্ষ্মীপুরে যুদ্ধের লোমহর্ষক স্মৃতিচারণে আবেগাপ্লুত শিক্ষার্থীরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

লক্ষ্মীপুরে যুদ্ধের লোমহর্ষক স্মৃতিচারণে আবেগাপ্লুত শিক্ষার্থীরা

  • শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
লক্ষিপুর :: শিক্ষার্থীদের মাঝে মুক্তিযোদ্ধের লোমহর্ষক গল্প শুনাচ্ছেন একজন বীর মুক্তিযোদ্ধা। প্রতিনিধির পাঠানো ছবি

Manual8 Ad Code

লক্ষ্মীপুর প্রতিনিধি:: “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” প্রতিপ্রাদ্য নিয়ে লক্ষ্মীপুর সদরের দালালবাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের সেমিনার হল রুমে মুক্তিযুদ্ধের গল্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার ২ ডিসেম্বর জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার আবুল বাশার (বশির মাস্টার)।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সঙ্গীত ব্যক্তিত্ব ও শিক্ষিকা বনশ্রী পাল, কবি ও সাংবাদিক অ আ আবীর আকাশ, অত্র বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা হাসিনা আক্তার প্রমুখ।

Manual1 Ad Code

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার (বশির মাস্টার) বলেন- ‘আমরা এদেশের নাগরিক। ১২’শ কিলোমিটার দূর থেকে পশ্চিম পাকিস্তানের লোক এসে আমাদের শাসন করবে, শোষণ করবে এ হতে পারে না। এটা মেনে নিতে পারিনি বলেই আমি ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করি। আমার সাথে যুদ্ধ করা অনেকেই মারা গেছেন কিন্তু আল্লাহর রহমতে আমি এখনো বেঁচে আছি।’

Manual1 Ad Code

ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মন্ত্রমুগ্ধের মত তা শ্রবণ করেছিলো। এসময় আবুল বাশার (বশির মাস্টার) আরো বলেন- ‘খাওয়া-দাওয়ায় আমরা কত কষ্ট করেছি, তা বলার ভাষা নেই। ভাতের সাথে পোকার পরিমাণ বেশি। দিনের আলোয় খেতে কষ্ট হচ্ছিলো, তাই রাতের অন্ধকারে খেতাম। যেনো চোখে পোকা না দেখি। সারাদিনে ভাত খেতাম একবেলা। এমন দুর্বিষহ ও কঠিন সময়ের ভেতর দিয়ে যুদ্ধ করে আজকে আমরা স্বাধীন সার্বভৌমত্ব সুন্দর একটি রাষ্ট্র পেয়েছি। পৃথিবীর বুকে একটা স্বাধীন মানচিত্র পেয়েছি।’

Manual3 Ad Code

শিক্ষিকা ও বীর মুক্তিযোদ্ধা বনশ্রী পাল কিভাবে পালিয়ে পালিয়ে সপরিবারে ভারতে গেছেন, যুদ্ধের ট্রেনিং নিতে যাওয়া যোদ্ধাদের সেবা-শুশ্রূষা করেছেন, তার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন।

কবি প্রাবন্ধিক কলামিস্ট ও বিশিষ্ট সাংবাদিক অ আ আবীর আকাশ তার আলোচনায় লক্ষ্মীপুরে কতটি যুদ্ধ সংঘটিত হয়েছে, কোথায় কোথায় মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন রয়েছে এবং জেলা সদরের পশ্চিমাঞ্চল তথা খোয়া সাগরদীঘির পাড়, ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ে রাজাকার ক্যাম্প, টর্চার সেল, মাদাম ব্রিজ, চন্দ্রগঞ্জ ব্রিজ, গণকবর, বধ্যভূমি ইত্যাদি নিয়ে আলোচনা করেন।

Manual3 Ad Code

মুক্তিযুদ্ধের লোমহর্ষক বর্ণনা শুনে শিক্ষার্থীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ে এবং পুরো অডিটোরিয়ামের মাঝে পিন পতন নিরাপত্তা লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!