বড়লেখায় ‘হানাদার মুক্ত’ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় ‘হানাদার মুক্ত’ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual1 Ad Code

৬ ডিসেম্বর মৌলভীবাজারের বড়লেখা পাক হানাদার মুক্ত হয়েছিল। ঐতিহাসিক এ দিবসটি পালন উপলক্ষে সোমবার পৌরশহরে বিজয় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বড়লেখা প্রেসক্লাব, উদীচী শিল্পীগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সম্মিলিতভাবে এসব কর্মসূচির আয়োজন করে।

Manual3 Ad Code

উপজেলা সহকারি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিজয় র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন।

Manual8 Ad Code

অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বড়লেখা সরকারি কলেজের প্রভাষক সফিউল আলম, উদীচী শিল্পী গোষ্ঠীর নাট্য সম্পাদক সালমান কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব শুভাশিস দে শুভ্র, ইউপি সদস্য ছায়রা বেগম, হাজেরা বেগম ও কটাই মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান সামছুল ইসলাম রিফাত, জাফর আহমদ প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!