বড়লেখায় ইউপি নির্বাচনে অনিয়ম ভোট পুনর্গণনা ও গেজেট স্থগিতের আবেদন ৬ সদস্যপ্রার্থীর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় ইউপি নির্বাচনে অনিয়ম ভোট পুনর্গণনা ও গেজেট স্থগিতের আবেদন ৬ সদস্যপ্রার্থীর

  • মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় তৃতীয় ধাপে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে পুনরায় নির্বাচনের, ভোট পুনর্গণনার ও গেজেট প্রকাশ স্থগিতের দাবীতে ছয় জন পরাজিত ইউপি সদস্যপ্রার্থী প্রধান নির্বাচন কমিশনার, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করেছেন। ভুক্তভোগীরা কমিশনে প্রতিকার না পেলে ট্রাইব্যুনালে মামলায় যাবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

জানা গেছে, তৃতীয় ধাপে বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নের নির্বাচন গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী ছলিম উদ্দিন অভিযোগ করেন তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দিন ভোটগ্রহণ চলাকালিন ভাগাডহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার পোলিং এজেন্ট বদরুল ইসলামকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টরা জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে জালভোট প্রদান করেন। ভোট গণনার সময়ও তার এজেন্টকে থাকতে দেওয়া হয়নি। কেন্দ্রের ভোটের ফলাফল শীটও প্রদান করা হয়নি। ভোট চলাকালিন অনিয়মের বিষয়ে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি)-কে মৌখিক অভিযোগ করলে তিনি প্রতিকারের আশ্বাস দেন। জাল ভোট প্রদান ও গণনার অনিয়মে তাকে পরাজিত করা হয়। এজন্য তিনি ভোট পুনঃগণনা ও গেজেট প্রকাশ স্থগিতের দাবী জানান। নির্বাচন কমিশনে প্রতিকার না পেলে তিনি ট্রাইব্যুনালে মামলা করবেন বলে জানিয়েছেন।

Manual2 Ad Code

নিজ বাহাদুরপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী ছলিম উদ্দিন ছাড়াও ভোটগ্রহণ ও গণনায় নানা অনিয়মের অভিযোগ তুলে পুনরায় নির্বাচন ও ভোট পুনর্গণনার দাবীতে লিখিত আবেদন করেছেন নিজ বাহাদুপুর ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যপ্রার্থী নীলা রানী দাস, সুজানগর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী মো. সিরাজুল ইসলাম, মো. আলাল উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী দেলওয়ার হোসেন, তালিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী মো. মামুনুর রশীদ। মামুনুর রশীদ অভিযোগ করেন, তার প্রতীকে সীলমারা ব্যালট বারান্দায় ফেলে দিয়ে ভয়াবহ কারচুপির মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী করা হয়।

Manual7 Ad Code

উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান জানান, পুনরায় নির্বাচন কিংবা ভোট পুনর্গণনার ক্ষমতা তার হাতে নেই। নির্বাচন কমিশিনরে নির্দেশ পেলে ব্যবস্থা নেয়া হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!