হাকালুকি হাওরের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণে করণীয় বিষয়ক সংলাপ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢল- বড়লেখায় বন্যার আশংকায় প্রস্তুত করা হয়েছে ২৩টি বন্যা আশ্রয়কেন্দ্র বড়লেখা এনসিসি ব্যাংকে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ কমলগঞ্জ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত হচ্ছে বোরোধান: কৃষকরা হতাশ মে দিবসে মজুরিসহ ছুটি প্রদানের আহবান হোটেল শ্রমিক ইউনিয়নের কমলগঞ্জে শতাধিক পরিবার পানিবন্দি বড়লেখায় জাতীয় আইনগত দিবসে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা কুলাউড়ায় পাহাড়ী ঢলে নদী ভাঙনে ১৫ গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষয়ক্ষতি আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছের চাপায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু কমলগঞ্জে কালবৈশাখী ঝড়ে বিদ্যুত ব্যবস্থা লন্ডভন্ড : ১৭ টি খুঁটি  অর্ধশতাধিত বাড়িঘর আংশিক বিধ্বস্ত 

হাকালুকি হাওরের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণে করণীয় বিষয়ক সংলাপ

  • বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় দেশের সর্ববৃহৎ জলাভুমি হাকালুকি হাওরের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা ও সংরক্ষণে করণীয় বিষয়ক সংলাপ বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বড়লেখা উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতি (বেলা) এর আয়োজন করে। সংলাপে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী ও মৎস্যজীবীরা অংশ নেন। সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী।

সংলাপে আলোচকরা হাকালুকি হাওরের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রশাসনের সমন্বিত উদ্যোগে, প্রতিবেশ সংকটাপন্ন মালাম বিলের চারপাশের অবৈধ কৃত্রিম বাধ অপসারণ, জলজবৃক্ষ নিধনস্থলে গাছ রোপণ, অসাধুরা সরকারি জায়গা দখল করে যাতে কৃষি জমির আওতায় না নিতে পারে সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ, যারা নির্বিচারে হাওরের জলজবৃক্ষ কেটে হাওরের পরিবেশ নষ্ট করছে তাদের শাস্তির আওতায় নিয়ে আসা, মালাম বিলের বৃক্ষনিধনের ঘটনায় দায়েরকৃত মামলা গতিশীল করা ও পরিবেশ সংকটাপন্ন হাওরের জলমহালের ইজারা বাতিলের পাশাপাশি হাকালুকি হাওরের জীববৈচিত্র রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সচেতন করতে কার্যকরী উদ্যোগ গ্রহণের মতামত ব্যক্ত করেন।

Manual4 Ad Code

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা আখতারের সঞ্চালনায় সংলাপে অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, মৌলভীবাজার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মির্জা মেহেদী সারোয়ার, প্রথম আলোর মৌলভীবাজার জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা সমন্বয়ক আ.স.ম সালেহ সুহেল, দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহি কুটি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সাংবাদিক আব্দুর রব, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, বর্ণি ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নু, পরিবেশ সাংবাদিক ফোরাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন, বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা পরিবেশকর্মী জুনায়েদ রায়হান রিপন, প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সাংবাদিক জালাল আহমদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম, মৎস্যজীবী নেতা মোস্তাব আলী, গিয়াস উদ্দিন প্রমুখ।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!