পার্বত্য এলাকায় অভাবনীয় দৃশ্যমান উন্নয়ন হচ্ছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

পার্বত্য এলাকায় অভাবনীয় দৃশ্যমান উন্নয়ন হচ্ছে

  • সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
রাঙামাটি :: সদর উপজেলা যুবলীগের পক্ষ থেকে শীতবস্ত্র তুলে দিচ্ছেন অতিথিরা। প্রতিনিধির পাঠানো ছবি

Manual1 Ad Code

রাঙামাটি প্রতিনিধি ::

পার্বত্য এলাকায় অভাবনীয় দৃশ্যমান উন্নয়ন হচ্ছে। গত ১যুগ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতি যথেষ্ট আন্তরিক জানিয়ে উপরোক্ত কথা গুলো বলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি ।

Manual6 Ad Code

সোমবার সকাল ১০টায় রাঙামাটি সদর উপজেলা যুবলীগ’র আয়োজনে রাঙামাটির বালুখালী ইউনিয়নের ক্যাইল্লামুড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

তিনি বলেন, রাস্তা, ঘাট, কালবার্ট ব্রীজ, মসজিদ মন্দির, ধর্মীয় উপাসনালয়সহ প্রতটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এ সরকারের আমলেই পার্বত্যাঞ্চলে টেকসই উন্নয়ন হচ্ছে। মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। আওয়ামীলীগ সরকার পার্বত্য এলাকার মানুষের প্রতি আন্তরিক হওয়ার কারণে এত উন্নয়ন সম্ভব হয়েছে।

Manual7 Ad Code

এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি রুহুল আমিন, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলা যুবলীগ সহ-সভাপতি সজল চাকমা, ঠিকাদার জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগ’র সাবেক সভাপতি শাহ এমরান রোকন, পৌর ছাত্রলীগ সভাপতি মো: আলাউদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুপায়ন চাকমা প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেছে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রতি যথেষ্ট আন্তরিক বলেই শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রেই আমরা উন্নয়নের ক্ষেত্রে সমান সহযোগিতা পাচ্ছি। তাই বর্তমান সরকারের এ চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারকে সহযোগিতা করতে সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি দলমত নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ৪শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দীপংকর তালুকদার এমপি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews