বড়লেখায় নানা আয়োজনে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় নানা আয়োজনে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন

  • বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

বড়লেখায় ব্যতিক্রমী নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর বিদ্যালয় শহিদ মিনারে স্বাধীনতাযুদ্ধে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এখানে বড়লেখা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম, উপজেলা ভূমি অফিস, বড়লেখা থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠন, বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, পল্লীবিদ্যুৎ সমিতি, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, বড়লেখা প্রেসক্লাব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও পুষ্পস্তবক অর্পণ করে।

Manual1 Ad Code

সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গালর্স গাইড, কাব, স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শরীরচর্চা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক নৃত্য, নাটিকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, পিআইও মো. উবায়েদ উল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!