কমলগঞ্জে প্রথম মণিপুরি বই মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে প্রথম মণিপুরি বই মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

  • বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual8 Ad Code

মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে প্রথম মণিপুরি বই মেলা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে মণিপুরি সাহিত্য সংসদ সিলেটের আয়োজনে উন্মুক্ত মঞ্চে কবিতা আবৃত্তি, নৃত্য ও গান পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

মণিপুরি মুসলিম সমাজের প্রবীণ লেখক সাবেক ব্যাংকার আব্দুস সামাদের সভাপতিত্বে কবিতা আবৃৃত্তি পরিবেশন করা হয়। বেলা ৩টায় মণিপুরি লেখক, সাহিত্যিক ও কবি এ, কে, শেরামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে কবি সনাতন হাম্মো-এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচনা করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কবি ও লেখক অধ্যাপক নৃপেন্দ্র লাল দাস, কথাসাহিত্যিক ও সাংবাদিক আকমল হোসেন নিপু, লেখক ও গবেষক আহমেদ সিরাজ প্রমুখ।

Manual8 Ad Code

সবশেষে মণিপুরি শিল্পী ও শিশুদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এই প্রথম আদমপুরস্থ মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে ৫টি স্টল নিয়ে বই মেলা বসে। এছাড়া মনিপুরি তাঁতবস্ত্রের ২টি স্টল ছিল। প্রথমবারের মত আয়োজিত মণিপুরি বই মেলায় মণিপুরি নারী-পুরুষ ও শিশু কিশোরদের বেশ উপস্থিতি ছিল।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!