বড়লেখায় চারশ’ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী-সন্তানদের সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

বড়লেখায় চারশ’ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী-সন্তানদের সংবর্ধনা

  • বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual1 Ad Code

বড়লেখা উপজেলা প্রশাসন বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলার চারশ’ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্ত্রী-সন্তানদের সংবর্ধনা দিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এছাড়াও তাদেরকে উন্নত মানের মধ্যাহ্নভোজন ও নানা উপহার সামগ্রী প্রদান করা হয়।

Manual5 Ad Code

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার ও সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তবারক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উপ-কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, নিজ বাহাদুর পুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, তালিমপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান মোহাম্মদ শাহজাহান, সাবুল আহমদ, শুভাশীষ দে শুভ্র প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!