পর্যটকদের পদচারণায় মুখর মাধবকুন্ড জলপ্রপাত ও ইকোপার্ক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

পর্যটকদের পদচারণায় মুখর মাধবকুন্ড জলপ্রপাত ও ইকোপার্ক

  • শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখার মাধবকু- জলপ্রপাত ও ইকোপার্কে বছর জুড়ে পর্যটকদের ভীড় লেগেই থাকে। তবে বিভিন্ন উৎসবে পর্যটকদের সমাগম একটু বৃদ্ধি পায়। এতে মুখরিত হয়ে উঠে পর্যটন এলাকা। হাসি ফুঠে স্থানীয় ব্যবসায়ীদের মুখে। এবার মহান বিজয় দিবসের ছুটিতে প্রকৃতির পরশ পেতে মাধবকুন্ডে ভীড় জমাচ্ছেন পর্যটকরা।

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় উৎসবের দিন বৃহস্পতিবার থেকে শনিবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মাধবকুন্ড জলপ্রপাতে প্রায় ৪ হাজার পর্যটকের সমাগম ঘটেছে। প্রতিদিন আশপাশের উপজেলার মানুষ ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে নানা বয়সী মানুষ ভীড় করছেন মাধবকুন্ডে । এতে বেচাকেনা ভালো হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মুখে হাসি ফুটে ওঠেছে।

Manual5 Ad Code

সরেজমিনে শনিবার দুপুরে দেখা গেছে, দূর-দূরান্ত থেকে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ নানা বয়সী মানুষ বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের ছোট-বড় যানবাহনে করে মাধবকুন্ডে বেড়াতে আসছেন। স্থানীয় দোকানগুলোতে জমজমাট বিকিকিনি হচ্ছে।

Manual3 Ad Code

যশোর থেকে মাধবকুন্ডে ঘুরতে আসা আকলিমা বেগম বলেন, দীর্ঘদিন কোথাও ঘোরা হয়নি। করোনার কারণে ঘরবন্ধি ছিলাম। আমার স্বামী সরকারি চাকরিজীবী। বিজয় দিবসের কারণে তার (স্বামীর) ছুটি মিলেছে। তাই তাকে সঙ্গে নিয়ে সঙ্গে মাধবকুন্ডে ঘুরতে এসেছি। এখনকার প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হয়েছি।

ফটিকছড়ি থেকে আসা ব্যবসায়ী নির্মল চক্রবর্তী বলেন, আমার দীর্ঘদিনের ইচ্ছা মাধবকু- দেখার। কিন্তু সময় পাচ্ছিলাম না। বিজয় দিবসে মাধবকুন্ডে আসব বলে পরিকল্পনা করে রেখেছিলাম। তাই পরিবার নিয়ে এসেছি। এখানে এসে বেশ ভালো লাগছে। রাস্তা-ঘাটও ভালো। আসতে কোনো সমস্যা হয়নি।

Manual6 Ad Code

মাধবকুন্ডের আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পর্যটন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রণীত চাকমা বলেন, পর্যটকের নিরাপত্তায় পুলিশ সবসময় কাজ করছে। আগত পর্যটকরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে যাতে পাহাড় চূড়ায় না উঠতে পারে, সেজন্য পুলিশ সর্তক আছে।

Manual4 Ad Code

বনবিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, মাধবকুন্ডে বছরজুড়ে কমবেশি পর্যটকের আনাগোনা থাকে। তবে বিভিন্ন উৎসবে এখানে পর্যটক সমাগম বৃদ্ধি পায়। দেশের বিভিন্ন স্থানের পর্যটকের পাশাপাশি বিদেশী পর্যটকরাও মাধবকুন্ডে বেড়াতে আসেন। বিজয় দিবসের ছুটি পেয়ে এখানে অসংখ্য পর্যটক এসেছেন। পর্যটকের নিরাপত্তায় পুলিশ সবসময় কাজ করছে। পাশাপাশি আমাদেরও নজরদারি ছিল।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!