রৌমারীতে স্বামী সন্তানকে কুপিয়ে হত্যার চেষ্টাকারী গৃহবধূ আটক  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
১৯শত কোটি টাকার বিদ্যুৎ প্রকল্পে লুটপাটের অভিযোগ সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক

রৌমারীতে স্বামী সন্তানকে কুপিয়ে হত্যার চেষ্টাকারী গৃহবধূ আটক 

  • সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

Manual1 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের রৌমারীতে পারিবারিক কলহের জের ধরে ৮ মাস বয়সের সন্তান ও স্বামী সোহেল রানাকে ধারারো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় শারমিন খাতুন নামের এক গৃহবধূ।
এই ঘটানাটি ঘটেছে শনিবার বিকেলের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ারচর মধ্যপাড়া শালুর মোড় নামক স্থানে সোহেল রানার নিজ বাড়িতে।
অভিযোগ ও পরিবার সূত্রে জানাজায়,উপজেলার কাউনিয়ার চর মধ্যপাড়া গ্রামের সাহেব মিয়ার ছেলে সোহেল রানা(২৬) এর সাথে শৌলমারী ইউনিয়নের বাউসমারী গ্রামের সাহাজুদ্দীনের মেয়ে শারমিন খাতুন (২০) এর সাথে গত দুই বছর আগে বিয়ে হয় । বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল।
তাদের ঘরে শান্ত মিয়া নামের (৮ মাস) বয়সের ছেলে সন্তানও রয়েছে । গত কয়েক দিন থেকে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।
এরই জের ধরে শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলের দিকে গৃহবধু শারমিন তার সন্তান শান্তকে হত্যার উদেশ্যে দেশিয় ধারারো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করতে থাকে।
পরে তার স্বামী সোহেল রানা সন্তানকে বাচাঁতে এগিয়ে আসলে তাকেও এলোপাতারি ভাবে কুপাতে থাকে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে বাবা সোহেল রানা ও সন্তান শান্ত কে আহত অবস্থায় উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন।
আহতদের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন ।
এ ঘটনায় গ্রামবাসিরা গৃহবধূ শারমিন খাতুনকে  আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে রৌমারী থানার (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, গৃহবধু শারমিন খাতুনকে মামলা দিয়ে রোববার সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!