হাকালুকির জলমহাল অর্ধেক দামেও ইজারা নেওয়ায় আগ্রহী মিলছে না – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

হাকালুকির জলমহাল অর্ধেক দামেও ইজারা নেওয়ায় আগ্রহী মিলছে না

  • মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

হাকালুকি হাওরের বিভিন্ন জলমহালে মাছের দুষ্প্রাপ্যতা দেখা দিয়েছে। সরকার নির্ধারিত ইজারা মূল্যের অর্ধেক দামেও এসব জলমহালের ইজারা নিতে আগ্রহী হচ্ছে না কোনো মৎস্যজীবি সমবায় সমিতি। বারবার খাস কালেকশনের দরপত্র দিয়েও কাঙ্খিত মূল্য পাওয়া যাচ্ছে না। সোয়া কোটি টাকা রেন্টের ‘জলা বালিজুরি’ বিল মাত্র ২৬ লাখ টাকায় খাস কালেকশন দিয়েছে জেলা জলমহাল কমিটি। ফলে সরকার পড়েছে লাখ লাখ টাকার রাজস্ব লোকসানে।

হাওরপারের মৎস্যজীবি সমবায় সমিতির নেতৃবৃন্দ জানান, বিলের সঠিক রক্ষনাবেক্ষণের অভাবে ইজারার আগেই বিলের মাছ লুটে নেওয়া, অবৈধ মাছ শিকার বন্ধ না করা ও মাছের উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় হাকালুকি হাওরের জলাশয়গুলোতে মাছের দুষ্প্রাপ্যতা দেখা দিয়েছে। বিভিন্ন বিলের সরকার নির্ধারিত ইজারা মূল্যের অর্ধেক দামেরও মাছ পাওয়ার সম্ভাবনা নেই। তাই নিশ্চিত লোকসান জেনে অনেকেই বিলের ইজারা নিতে আগ্রহী হচ্ছে না। প্রস্তাবিত মূল্যে ইজারা দেওয়া না হলে এ টাকাও সরকার হারিয়ে ফেলবে।

Manual5 Ad Code

জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা গেছে, হাকালুকি হাওরের বিশ একরের অধিক আয়তনের জলমহালের সরকারি রাজস্ব আদায় করা যায়নি এমন পাঁচটি বিলের ১৪২৮ বঙ্গাব্দের ৩১ চৈত্র পর্যন্ত খাস আদায়ের জন্য দরপত্র আহ্বান করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১০ ও ১৫ নভেম্বরের মধ্যে কয়েকটি মৎস্যজীবি সমবায় সমিতি ইজারা গ্রহণের আবেদন করে।

প্রায় ৫শ’ একর আয়তনের বড়লেখার ‘হাওয়া বর্ণি সিংজুরী ও ফুটবিল গ্রুপ (বদ্ধ) ফিসারী’র সরকারি ইজারা মূল্য ৬১ লাখ ৮২ হাজার ৮৭৯ টাকা। এ বিল খাস কালেকশনে ইজারা নেওয়ার জন্য টেন্ডারের তৃতীয় পর্যায়ে ১০ লাখ ২৭ হাজার ৫২৫ টাকায় প্রস্তাব করে হাকালুকি মৎস্যজীবি সমবায় সমিতি। যা সরকারি মূল্যের চেয়ে প্রায় ৫২ লাখ টাকা কম।

প্রায় ৭০ একর আয়তনের ‘দুধাই বিল বদ্ধ’ জলমহালের সরকারি ইজারা মূল্য ১০ লাখ ৫২ হাজার ১০০ টাকা। দ্বিতীয় পর্যায়ের টেন্ডারে ৩ লাখ ২ হাজার টাকায় বিলটি খাস কালেকশনে নিতে প্রস্তাব করে বড়লেখার ‘দূর্গাই মৎস্যজীবি সমবায় সমিতি’ পশ্চিম গগড়া। যা ইজারা মূল্যের চেয়ে সাড়ে ৭ লাখ টাকা কম।

প্রায় ৩৫ একর আয়তনের বড়লেখার ‘নিরাই বিল ও খাল’ এর সরকারি ইজারা মূল্য ৪ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা। প্রথম পর্যায়ে এ জলমহালটির মাত্র ৩৫ হাজার টাকা ইজারা প্রস্তাব করেছে বড়লেখার ইসলামপুরের ‘যমুনা মৎস্যজীবি সমবায় সমিতি’।

Manual8 Ad Code

প্রায় ২৮৬ একর আয়তনের হাকালুকির ‘কালাপানি (বদ্ধ)’ জলমহালের সরকারি ইজারা মূল্য ১০ লাখ ৫৩ হাজার ৩৬৬ টাকা। এ বিলটি সর্বোচ্চ দরদাতা হিসেবে ৩ লাখ ৫ হাজার টাকায় খাস কালেকশন ইজারা নেওয়ার প্রস্তাব করে জুড়ীর ‘যমুনা মৎস্যজীবি সমবায় সমিতি’। যা সরকারি ইজারা মূল্যের প্রায় সাড়ে ৭ লাখ টাকা কম।

Manual8 Ad Code

বড়লেখা সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন জানান, জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির গত ২১ নভেম্বরের সভায় হাকালুকির কয়েকটি বিলের খাস কালেকশনের দরপত্র আবেদন নিয়ে আলোচনা হয়। সরকারি মূল্যের চেয়ে প্রস্তাবিত মূল্য অনেক কম হওয়ায় চারটি বিলের দরপত্র আবেদন গ্রহণ না করার সিদ্ধান্ত গৃহীত হয়। পুনরায় আহ্বানকৃত দরপত্র আবেদন নিয়ে মঙ্গলবার জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি সভায় বসবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!