ভাবির সঙ্গে দেবরের অভিমান অত:পর… – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

ভাবির সঙ্গে দেবরের অভিমান অত:পর…

  • বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি ::

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জাহাঙ্গীর আলম নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি ওই যুবক তার ভাবির সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। ২২ ডিসেম্বর বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

Manual3 Ad Code

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

Manual4 Ad Code

নিহতের পারিবার জানায়, সোমবার বিকালে ভাবি (বড়ভাই আলমগীরের স্ত্রী) রুমেনা আক্তারের সঙ্গে দেবর জাহাঙ্গীরের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রুমেনা জাহাঙ্গীরের গায়ে হাত তুলেন। ঘটনা মীমাংসা না হওয়ায় জাহাঙ্গীর অভিমান করে বাড়ি থেকে চলে যান। মঙ্গলবার রাত পর্যন্ত তার ফোনে বারবার চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি।

এদিকে নিহতের মা ও তার স্ত্রী জাহানারা বেগম গ্রামে অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীরের ফোনে রিং শুনতে পান। এ সময় অনেক ডাকাডাকির পর নিজ বাড়ির পুকুরের পশ্চিমপাড়ে আমগাছে গলায় কাপড় পেঁচানো জাহাঙ্গীরের ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের লোকজন।

Manual6 Ad Code

মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর মডেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মা আছিয়া বেগম বলেন, জাহাঙ্গীর অভিমান করেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

Manual1 Ad Code

দোয়ারাবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, জাহাঙ্গীর আলম ভাবি রুমেনা আক্তারের সঙ্গে অভিমান করেই আত্মহত্যা করেছে বলে তার পরিবারের লোকজন আমাদের জানিয়েছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!