বড়লেখায় আন্ত:জেলা ‘ডাকাত দল ও গরু চোর চক্রের সদস্য’ গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় আন্ত:জেলা ‘ডাকাত দল ও গরু চোর চক্রের সদস্য’ গ্রেফতার

  • সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় আন্তঃজেলা ডাকাত দল ও গরু চোর চক্রের সক্রিয় সদস্য আরিফুল ইসলাম ওরফে আরিফকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। আরিফ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজ ছত্রিশ গ্রামের জুলফিকার আহমদ সেলিমের ছেলে। সোমবার বিকেলে বড়লেখা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বড়লেখার দাসেরবাজার, দক্ষিণভাগসহ বিভিন্ন এলাকায় গরু চুরি বেড়ে যায়। সংঘবদ্ধ চোর চক্র রাতে প্রাইভেট কার, পিকআপ ও ট্রাকে করে চুরি করা গরু অন্যত্র নিয়ে যায়। গত শুক্রবার রাতে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ১০টি গরু চুরি হয়। এসময় একটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় চুরির কাজে ব্যবহৃত প্রাইভেট কার (নম্বর ঢাকা মেট্রো-০৩-৭১১০) ধরা পড়ে। এ ঘটনায় গরুর মালিকরা বড়লেখা থানায় পৃথক লিখিত অভিযোগ করেন। এরআগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) উপজেলার দক্ষিণভাগ এলাকা থেকে ৪টি গরু চুরি হয়। চুরির ঘটনায় মালিক থানায় মামলা করেন।

Manual2 Ad Code

এদিকে প্রাইভেট কারের নম্বরের সূত্র ধরে রোববার দুপুরে বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনী এলাকা থেকে আরিফুল ইসলাম ওরফে আরিফকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশে দেওয়া হয়। এসময় তার কাছ থেকে গরু চুরির কাজে ব্যবহৃত প্রাইভেট কার (নম্বর ঢাকা মেট্রো-০৩-৭১১০) জব্দ করা হয়।

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আরিফুল ইসলাম ওরফে আরিফ আন্তঃজেলা ডাকাত দল ও গরু চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও মাদকসহ ৬টি মামলা রয়েছে। বড়লেখায় সে কয়েকটি গরু চুরির ঘটনায় জড়িত। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।’#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!