নাগেশ্বরী পল্লীবিদ্যুত জোনাল অফিসে ব‍্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

নাগেশ্বরী পল্লীবিদ্যুত জোনাল অফিসে ব‍্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে 

  • মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

Manual4 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের নাগেশ্বরী পল্লীবিদ্যুত জোনাল অফিসে ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছে । অভিযোগে জানা গেছে, নাগেশ্বরী বোয়ালেরডারা পাগলীর ব্রীজ সংলগ্ন গ্রামের শ্রী বিশ্বজিৎ চন্দ্র সেন এর বাড়ীর সেচ সংযোগের ট্রান্সমিটার সংযুক্ত বিদ্যুতের খুটি নদী ভাঙ্গার কারনে অফিসের লোকজন সংবাদ পেয়ে সরিয়ে আনে ।
সেই সাথে উক্ত সেচ সংযোগের ট্রান্সমিটারটি জুনিয়র ইঞ্জিনিয়ার আজিজুল হক নাগেশ্বরী জোনাল অফিসে নিয়ে আসে। পরবর্তিতে সেচ সংযোগের মালিক ও তার ছেলে শ্রী বিশ্বজিৎ চন্দ্র সেন সেচ সংযোগটি পুনরায় চালু করার জন্য অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার আজিজুল হকের নিকট ঘুড়তে থাকে ।
এক পর্যায়ে নতুন সংযোগ খরচ বাবদ শ্রী বিশ্বজিৎ চন্দ্র সেনের নিকট থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার ও ডিজিএম আতিকুর রহমানসহ ৬ হাজার টাকা ঘুষ গ্রহণ করে ।
শ্রী বিশ্বজিৎ চন্দ্র সেন উক্ত টাকার রশিদ চাইলে জুনিয়র ইঞ্জিনিয়ার টাল বাহনা করতে থাকে। এছাড়াও পুনঃ সংযোগ বাবদ ১হাজার ৬শত২৮ টাকা রশিদ মুলে গ্রহণ করলেও আজও সে সংযোগ প্রদান করেননি।
উল্লেখ্য যে প্রাকৃতিক দৃর্যোগ ও নদী ভাঙ্গনের কারণে  সরকারী বিধিমোতাবেক গ্রাহকের জরিমানার হওয়ার কোন বিধান না থাকিলেও উক্ত কর্মকর্তা সকল নিয়ম কানুনকে তোয়াক্কা না করে মনগড়া ভাবে নিয়ম তৈরী করচ্ছে ।
শুধু তাই নয় বর্তমানে অফিসে ঘুষ ছাড়া কোন প্রকার কাজকর্ম হচ্ছে না বলে একাধিক গ্রাহক অভিযোগ করছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!