শ্রীমঙ্গলে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে অধিপরামর্শ ও প্রতিবন্দি শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গলে সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে অধিপরামর্শ ও প্রতিবন্দি শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান

  • মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

Manual7 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি::

Manual4 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারী ও বেসরকারী বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে অধিপরামর্শ সভা এবং প্রতিবদ্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ইউছুবপুরস্থ কারিতাস টেকনিক্যাল স্কুলে অধিপরামর্শ সভা ও শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লায় রায়।

Manual2 Ad Code

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সুয়েব হোসেন চৌধুরী সভাপতিত্বে ও কারিতাস সিলেট অঞ্চল এর সক্ষমতা প্রকল্পের জুনিয়র কর্মসুচি কর্মকর্তা মো: মখলিছুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কর্ন চন্দ্র মল্লিক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল হাসান মো: জহিরুল ইসলাম ভূইয়া ও জাকের পার্টি শ্রীমঙ্গল সভাপতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম।

এসডিডিবি প্রকল্প কারিতাস সিলেট অঞ্চলের আয়োজনে প্রতিষ্ঠানে কর্মসুচির বিভিন্ন দিক উপস্থাপন করেন জুনিয়র কর্মসুচি কর্মকর্তা লুটমন পডুনা।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ন্যাজরিন চার্জ এর পৌরহিত প্রসেন ঘোষ, উপকারভোগী রুকন উদ্দিন, জহর লাল পান্ডে, সুবর্ণা চাষা, সুক্তা রানী দেব ও মিলি রায় প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয় ৬বছর ব্যাপী প্রকল্প এ ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে এবং একই কাজে আরো তিন বছর এ কাজ চললেও জনবল ও সুযোগ সুবিধা অর্ধেকে নেমে আসছে। তারা এই ৬ বছর প্রকল্পে সরকারী-বেসকারী যে যে প্রতিষ্ঠান ও ব্যাক্তি সহযোগীতা করেছেন তাদের তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষতের প্রকল্পের সহযোগীতার অনুরোধ জানান। উপকারভোগীরা তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি, প্রতিবদ্ধী ভাতার অর্থ বাড়ানো, সংগঠনের নিবন্ধন, ভোগান্তি ও হয়রাণি মুক্ত সেবা পাওয়ার অনুরোধ জানান।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!