ফুলবাড়ীতে শপথ নিলেন নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

ফুলবাড়ীতে শপথ নিলেন নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ

  • শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

Manual4 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ ৩০ ডিসেম্বর বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ফুলবাড়ী ডিগ্রী কলেজ হলরুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস।
 উপজেলার ছয়টি ইউনিয়নের ১৮ জন সংরক্ষিত মহিলা সদস্য এবং ৫৪ জন সাধারণ সদস্য শপথ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কৃষ্ণ মোহন হালদার, সহকারী কমিশনার (ভূমি) বিমল চাকমা, ওসি রাজীব কুমার রায়,  উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, বড়ভিটা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম‍্যান হাছেন আলী,  ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি আজিজার রহমান মাস্টার প্রমূখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews