সারাদেশে শ্রেষ্ঠ বড়লেখার সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সারাদেশে শ্রেষ্ঠ বড়লেখার সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম

  • শনিবার, ১ জানুয়ারী, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সারাদেশে শ্রেষ্ঠ সামজসেবা কর্মকর্তা (২০১৯-২০২০) মনোনীত হয়েছেন। সম্প্রতি সমাজসেবা অধিপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

Manual3 Ad Code

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছরে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা প্রাপ্তিতে মানুষের ভোগান্তি দূর করতে ডিজিটাল পদ্ধতিতে বড়লেখায় প্রথম নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়। স্বল্প সময়ে নির্ভুলভাবে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হওয়ায় এই পদ্ধতিতে ২০২১ সালের অক্টোবর থেকে বড়লেখায় ঘরে বসে বিকাশের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে ১৪ হাজার ৫২৮ জন উপকারভোগী ভাতা পাচ্ছেন। এরমধ্যে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠেীর বিশেষ ও শিক্ষা উপবৃত্তি উল্লেখযোগ্য। এতে উপকারভোগীদের ভোগান্তি কমেছে। সফলভাবে এ কার্যক্রম সম্পন্ন করায় বড়লেখা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে পুরস্কারের জন্য শ্রেষ্ঠ মনোনীত করা হয়।

বড়লেখা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘কাজের স্বীকৃতি পেয়ে ভালো লাগছে। এটা কর্মক্ষেত্রে ভালো কাজ করতে আরও প্রেরণা জোগাবে। সবচেয়ে ভালো লাগছে সফলভাবে কাজটি করতে পারায়। মানুষ ভোগান্তি ছাড়াই ঘরে বসে ভাতা পাচ্ছেন, এটা তৃপ্তির বিষয়। এই সফলতার পেছনে যাদের সার্বিক সহযোগিতা তাদের প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে স্থানীয় সাংসদ ও পরিবেশ মন্ত্রী, উপজেলা পরিষদ চেয়ারম্যান, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ও জেলার উপ-পরিচালক, তৎকালীন ইউএনও, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং আমার কার্যালয়ের স্টাফদের সহযোগিতায় যথাযথভাবে কাজটি সম্পন্ন হয়েছে। তাই এই অর্জন সকলের।’#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!