শ্রীমঙ্গলে নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ : আহত-৮ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গলে নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর মধ্যে সংঘর্ষ : আহত-৮

  • শনিবার, ১ জানুয়ারী, ২০২২

Manual7 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি ::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে দুইজন আশংকজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual6 Ad Code

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার আশ্রিদ্রোন ইউনিয়নের ৫নং ওর্য়াডের শিব বাড়ী বাজারে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। এ ব্যাপারে উভয় পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানাযায়, উপজেলার আশ্রিদ্রোন ইউনিয়নের ৯ নং ওয়ার্ডেসাবেক মেম্বার জয়নাল আবেদীন ও বর্তমান মেম্বার বাদশা মিয়া আসন্ন ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে খলিলপুর এলাকা থেকে জয়নাল মিয়া নির্বাচনী মিটিং শেষে শীব বাড়ী বাজারের ফরুক মিয়ার দোকানের সামনে দাঁড়িয়ে সমর্থকদের সাথে আলাপ-আলোচনা করছিলেন। এমন সময় বর্তমান মেম্বার বাদশা মিয়া ও তার দলবল নিয়ে জয়নাল আবেদীন ও তার সমর্থকদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আটজন আহত হন।

আহতরা হলেন জয়নাল আবেদীন (মেম্বার প্রার্থী) ও তার সমর্থক জালাল, ফরুক মিয়া, কাসেম, আব্দুল হক ও রজব আলী। এর মধ্যে রজব আলী ও আব্দুল হক এর আঘাত গুরুতর হওয়ায় তারা সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে আশংকজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

Manual6 Ad Code

বাকী তিনজন বাদশা মিয়ার পক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী ফিরে যান বলে জানা গেছে।

Manual7 Ad Code

এ ব্যাপারে বর্তমান মেম্বার বাদশা মিয়া প্রতিপক্ষের বিরুদ্ধে তার অফিস ভাংচুরের অভিযোগ করেন।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচনী উত্তেজনার কারনে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি উপস্থিতি জোড়দার করা হয়েছে এবং উভয় পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে বলে জানান।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!