বড়লেখায় দোষ স্বীকার করায়…. – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় দোষ স্বীকার করায়….

  • মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
প্রতীকি ছবি

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় স্বেচ্ছায় দোষ স্বীকার করায় দোষী সাব্যস্ত করে চা শ্রমিক নারী আসামী শ্রাবন্তী উড়িয়ার বিরুদ্ধে ব্যতিক্রমী রায় ঘোষণা করেছেন। আসামীকে এক বছর প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে থাকার এবং রায়ের এক মাসের মধ্যে ২১টি ওষুধি ও ভেজষ গাছের চারা রোপন, দেখাশুনা ও রক্ষণাবেক্ষণের আদেশ দেওয়া হয়। দন্ডিত শ্রাবন্তী উড়িয়া (২৪) উপজেলার পাথারিয়া চা বাগানের ধলছড়ি গ্রামের রুবেল উড়িয়ার স্ত্রী। সোমবার বিকেলে আদালত ‘দি প্রবেশন অব অফেন্ডার্স ওডিন্যান্স, ১৯৬০ এর ৫’ ধারার বিধান অনুযায়ী এ আদেশ জারি করেন।

Manual6 Ad Code

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২২ মার্চ পুলিশের একটি রেইডিং পার্টি নিউ সমনবাগ চা বাগানের রাজনগর গ্রামের মিঠুন রাজভরের বসতঘর অভিযান চালিয়ে ৯ লিটার চোলাই মদসহ শ্রাবন্তী উড়িয়াকে আটক করে। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম আটক শ্রাবন্তী উড়িয়ার বিরুদ্ধে থানায় মামলা করেন। আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে প্রেরণ করে। প্রায় ২ মাস হাজত বাসের পর আসামী শ্রাবন্তী উড়িয়া জামিনে মুক্তি পান। সোমবার আদালতে মামলা চার্জগঠন কালে আসামী সরল বিশ্বাসে দোষ স্বীকার করে নেন। পরে আদালত পাঁচ শর্তে আসামী শ্রাবন্তী উড়িয়াকে অপরাধ থেকে অব্যাহতি প্রদান করেন। তবে দন্ডিত আসামী যে কোনো একটি শর্ত ভঙ্গ করলেই প্রবেশন বাতিল হবে।

Manual7 Ad Code

আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার নারী আসামীকে ১ বছরের প্রবেনশন আদেশ প্রদানের সত্যতা স্বীকার করেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!