কমলগঞ্জে প্রাক্তন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দুরুদ মিয়ার মৃত্যু : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

কমলগঞ্জে প্রাক্তন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দুরুদ মিয়ার মৃত্যু : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা দুরুদ মিয়া (৭২) গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Manual1 Ad Code

শুক্রবার ১৭ জুলাই দুপুরে মরহুমের জানাযা শেষে গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় মুন্সীবাজার ইউনিয়নের পরানধর কবর স্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, ৩নং মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল প্রমুখ।

Manual6 Ad Code

মুন্সীবাজার ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মো: দুরুদ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন মহান জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পার্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক অ্যাড. এএসএম আজাদুর রহমান প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!