বড়লেখায় মাদক মামলায় তিন আসামীর ৩ বছরের সশ্রম কারাদন্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় মাদক মামলায় তিন আসামীর ৩ বছরের সশ্রম কারাদন্ড

  • মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
প্রতীকি ছবি

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual6 Ad Code

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার রায়ে তিন আসামীকে ৩ বছর করে সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন। মঙ্গলবার জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। দন্ডিতরা হচ্ছে- বিয়ানীবাজার উপজেলার ছোটদেশ গ্রামের মৃত শফিক উদ্দিনের ছেলে জাকির হোসেন, সুপাতলা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মিনহাজুর রহমান অপু ও মৃত আয়াতুর রহমানের ছেলে মো. সারোয়ার হোসেন রাজু। রায় ঘোষণাকালে এদের মধ্যে মিনহাজুর রহমান অপু পলাতক ছিল। তার বিরুদ্ধে আদালত সাজা পরোয়ানা জারি করেছেন।

Manual6 Ad Code

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১৪ ডিসেম্বর শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোশাররফ হোসেন শাহবাজপুর বাজারের দক্ষিণ দিকে পাল্লাথল চা বাগান রোডের মোড়ে আসামীদের বহনকারী প্রাইভেট কার তল্লাশি করে প্রায় ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করেন। এঘটনায় মিনহাজুর রহমান অপু, মো. সারোয়ার হোসেন রাজু ও জাকির হোসেনকে পুলিশ গ্রেফতার করে। পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশ আদালতে সোপর্দ করে।

আদালতের সহকারি আইন কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল দত্ত জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে ৩ আসামীর ৩ বছরের সশ্রম কারাদন্ডের রায় দিয়েছেন বিজ্ঞ আদালত। এদের মধ্যে এক আসামী পলাতক রয়েছে। মঙ্গলবার বিকেলে সাজাপ্রাপ্ত আসামী জাকির হোসেন ও মো. সারোয়ার হোসেন রাজুকে কারাগারে পাঠানো হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!