বড়লেখায় দুর্যোগে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন ও মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় দুর্যোগে ক্ষতিগ্রস্থদের ঢেউটিন ও মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

  • রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৫০ পরিবারকে ঢেউটিন ও ৪শ শীতার্ত মুক্তিযোদ্ধাকে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে ঢেউটিন ও কম্বল বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়ও তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এসব কম্বল ও ঢেউটিন বরাদ্দ দিয়েছে।

Manual5 Ad Code

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, বনবিভাগের সহযোগি রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান প্রমুখ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!