বড়লেখায় জনপ্রতিনিধি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় জনপ্রতিনিধি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual5 Ad Code

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ ১৫ কৃতী শিক্ষার্থীকে শনিবার দুপুরে সংবর্ধনা দিয়েছে কলাজুরা হাজী আপ্তাব মিয়া উচ্চ বিদ্যালয়। সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল হক।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম শাহীনের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক আব্দুল হামিদ ও শিক্ষক কাওছার আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য তাহের আহমদ আজিম, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, ইউপি মেম্বার আজিজুল ইসলাম, আমিনুল হক, ইমরান আহমদ, ছায়রা বেগম, শিক্ষার্থী অভিভাবক আবুল কালাম আজাদ, বাসুদেব বাক্তী, বেলাল উদ্দিন, সাহাব উদ্দিন, প্রাক্তন ছাত্র মাছুম আহমদ আজির। এছাড়াও বক্তব্য রাখে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী আদিবা রহমান ইক্বরা, হুমায়রা জান্নাত, ফাহমিদা বেগম রুমা প্রমুখ।

Manual5 Ad Code

সংবর্ধিত অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ হলেন- ইউপি মেম্বার মুহিবুর রহমান কামাল, সাহেদুল ইসলাম সুমন, রিয়াজুন নেছা, ইসমত আরা, আব্দুল মজিদ, এনাদুল হক, সমিরন মুন্ডা, সুজিত কানু।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!