বড়লেখায় ৪’শ পানগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় ৪’শ পানগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

  • সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
বড়লেখা :: পানগাছ কাটায় হতাশ হয়ে বসে আছেন চাষীরা। প্রতিনিধির পাঠানো ছবি

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বনাখলাপুঞ্জির একটি পানজুমের প্রায় ৪০০ পানগাছ দুর্বৃত্তরা কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে জুম মালিকের ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জুমের মালিক ফ্রেসমিন ওয়ার সোমবার দুপুরে থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ক্ষতিগ্রস্ত জুম মালিক ও জিডি সূত্রে জানা গেছে, বনাখলা খাসি পুঞ্জির (খাসিয়া পুঞ্জি) বাসিন্দা ফ্রেসমিন ওয়ার শুক্রবার বোনের বিয়ে উপলক্ষে জেলার কুলাউড়ায় ছিলেন। এই সুযোগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার পানজুমের পানগাছ কেটে ফেলে। প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে শনিবার বিকেলে তিনি পুঞ্জিতে আসেন। রোববার জুমে গিয়ে দেখতে পান তার একটি জুম থেকে প্রায় ৪০০ পানগাছ কাটা পড়েছে। পাশাপাশি দুর্বৃত্তরা জুম থেকে পানও চুরি করে নিয়ে গেছে। এরপর তিনি শ্রমিকদের দিয়ে কাটা পানগাছগুলো টেনে এক জায়গায় স্তুপ করে রাখেন। পানগাছ কাটায় তার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Manual5 Ad Code

ক্ষতিগ্রস্ত পান জুমের মালিক ফ্রেসমিন ওয়ার বলেন, ‘ধারণা করছি শুক্রবারের দিকে পানগাছ কাটছে। পুঞ্জির লোকজনের মাধ্যমে শনিবার খবর পাই। এরপর রোববার জুমে গিয়ে পানগাছ কাটার বিষয়টি দেখতে পাই। প্রায় ছয়-সাত লাখ টাকার ক্ষতি হয়ে গেছে আমার। আমরা নিরীহ মানুষ। পান চাষ করেই জীবিকা চালাই। একটা পানগাছের লতা কাটলেই সব শেষ। এই অবস্থায় ৪০০ গাছ কেটেছে।’

Manual3 Ad Code

থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ‘কে বা কাহারা শুক্রবার জুমের পান গাছ কেটেছে। এ ব্যাপারে জুমের মালিক থানায় জিডি করেছেন। পুলিশের তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!