বড়লেখায় জাপা নেতা হেলাল হত্যা : পলাতক আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখায় জাপা নেতা হেলাল হত্যা : পলাতক আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সমাবেশ

  • মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual2 Ad Code

বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা জাপার সম্মানিত সদস্য হেলাল উদ্দিন হত্যা মামলার পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা স্থানীয় কানুনগো বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে।

Manual6 Ad Code

গত ৫ জানুয়ারী বিকেলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন সঙ্গবদ্ধভাবে হামলা চালিয়ে নৃশংসভাবে জাপা নেতা হেলাল উদ্দিনকে কুপিয়ে হত্যা করে। তাদের হামলায় হেলাল উদ্দিনের তিন ছেলে ও দুই ভাতিজা গুরুতর আহত হয়। নিহতের ভাই বেলাল আহমদ হামলা ও হত্যাকারীদের ১৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ মামলায় পুলিশ মাত্র ৫ জন আসামীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। পলাতক অন্যান্য আসামীরা বাদি পক্ষকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

তালিমপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক জাহিদ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব চান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবরুল হোসেন রিয়াজ, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান সারোয়ার, নিহত জাপা নেতার ভাই সাবেক ইউপি সদস্য বেলাল আহমদ, সাবেক ইউপি সদস্য আব্দুল মানিক, ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ছুপিয়ান আহমদ, কামরুল ইসলাম প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews