বড়লেখায় ভোক্তা অধিকারের অভিযানে ২২ হাজার টাকা জরিমানা আদায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় ভোক্তা অধিকারের অভিযানে ২২ হাজার টাকা জরিমানা আদায়

  • মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার দুপুরে বড়লেখা পৌরশহরের হাসপাতাল রোড, উত্তর চৌমুহনী, হাজীগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান, হোটেল-রেষ্ট্যুরেন্ট ও ফার্মেসীতে নিরাপদ খাদ্য নিশ্চতকরণে এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। এসময় নানা অনিয়মের দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

Manual6 Ad Code

উক্ত তদারকি অভিযানে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করা, অতিরিক্ত দামে স্বাস্থ্য পীরক্ষা করা, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও রিএজেন্ট ব্যবহার, একই ফ্রিজে ঔষধ ও কাঁচা মাছ মাংস সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতাল রোডের মেসার্স মেছবাহ ফার্মেসীকে ৪ হাজার টাকা, শাহজালাল ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারকে ৭ হাজার টাকা, ডক্টর ফার্মেসীকে ৫ হাজার টাকা, উত্তর চৌমুহনীর মারুফ ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা, র‌্যাপিড সলিউশন গ্যাস হাউজকে ৩ হাজার টাকাসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ।

Manual6 Ad Code

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর ন্যায্যমূল্য নিশ্চিত ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে এধরণের তদারকি কার্যক্রম চলমান থাকবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!