আত্রাইয়ে পৃথক অভিযানে আটক ৫ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে পৃথক অভিযানে আটক ৫

  • মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

Manual5 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::

নওগাঁর আত্রাইয়ে পৃথক পৃথক অভিযান চালিয়ে এক প্রতারক ও ৪ জুয়ারুকে আটক করেছে আত্রাই থানা পুলিশ । আটককৃত প্রতারক নওগাঁ সদর থানার শিমুলিয়া গ্রামের মৃত এজাবুলের ছেলে শুভ(৩০)। অপরদিকে জুয়াড়ী চারজন হলো উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রাম গ্রামের মৃত মোসলেমের ছেলে মিলন (৪০), আব্দুর রহিমের ছেলে আজাদ (৩৫), আব্দুল মন্ডলের ছেলে বিদ্যুৎ (৩৫) ও রফিকের ছেলে মহসিন (৪০)।

Manual6 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত শুভ আত্রাই থেকে এক ভ্যান চালককে ভাড়া নিয়ে রাণীনগর গিয়ে তার মোবাইল কেরে নেয়। পরে ওই মোবাইল দিয়ে ভ্যান চালকের বাবার কাছে ফোনকরে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে বিকাশ নম্বর দেয়। বিকাশে ১হাজার টাকা দিয়ে আত্রাই থানায় জানালে সোমবার দিবাগত রাতে এসআই হাইদার ও এএসআই মুনিরুল শিমুলিয়া বাজার থেকে শুভকে আটক করে। এসময় তার কাছ থেকে চাঁদার টাকা ও মোবাইল উদ্ধার করে। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই দুরুল হোদা সঙ্গীয় ফোর্সসহ সোমবার দিবাগত রাতে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের জামগ্রাম গ্রামে জুয়ার আসর হতে টাকা ও তাসসহ ৪ জুয়ারুকে আটক করে।

Manual7 Ad Code

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ১ প্রতারক ও ৪ জুয়াড়ীকে সোমবার দিবাগত রাতে আটক করা হয়। আটককৃত ৫ জনের বিরুদ্ধে মামলা রজু করে মঙ্গলবার সকালে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!