বড়লেখা থানায় দ্বি-বার্ষিক পরিদর্শণে অ্যাডিশনাল ডিআইজি বিপ্লব বিজয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখা থানায় দ্বি-বার্ষিক পরিদর্শণে অ্যাডিশনাল ডিআইজি বিপ্লব বিজয়

  • বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

পুলিশের সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজম্যান্ট এন্ড অপস্) বিপ্লব বিজয় তালুকদার বুধবার মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় দ্বি-বার্ষিক পরিদর্শণ করেছেন। সকাল ১১ টায় তিনি বড়লেখা থানায় পৌঁছাল তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। এসময় অতিরিক্ত ডিআইজিকে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

Manual5 Ad Code

সালাম ও অভিবাদন গ্রহণ শেষে অতিরিক্ত ডিআইজি বড়লেখা থানার অস্ত্রাগার, মালখানা, ব্যারাক, হাজতখানা ও থানায় রক্ষিত বিভিন্ন রেজিষ্ট্রার খতিয়ে দেখেন এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কার্যক্রম ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভুমিকা পালনে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অতিরিক্ত ডিআইজির পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, ইন্সপেক্টর (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ প্রমুখ।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews