মৌলভীবাজারে প্রধান শিক্ষক সমিতির জেলা কমিটি গঠন : সভাপতি জহর সম্পাদক সিরাজুল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজারে প্রধান শিক্ষক সমিতির জেলা কমিটি গঠন : সভাপতি জহর সম্পাদক সিরাজুল

  • বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

বাংলাদেশ সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গত (২৫ জানুয়ারি) মঙ্গলবার বিকালে মৌলভীবাজার শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্ব্বসম্মতিক্রমে শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদারকে সভাপতি, কমলগঞ্জের শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সদরের বালিকান্দি আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন কুমার পালকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

Manual7 Ad Code

প্রধান শিক্ষক জহর তরফদার এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে জহর তরফদারকে সভাপতি, মো. সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও লিটন কুমার পালকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

Manual4 Ad Code

কমিটি গঠন শেষে সকল শিক্ষক মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে সাক্ষাত করেন এবং জেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে মত বিনিময় করেন। মৌলভীবাজার জেলার প্রাথমিক শিক্ষা অফিসার নব গঠিত সকল সদস্যদের সাথে আলাপ আলোচনা করেন এবং সকলকে আন্তরিকতার সহিত ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের সকল ধরনের সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!