কবিতা // অদৃশ্য শত্রু // মোহাম্মদ দীদার হোসেন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কবিতা // অদৃশ্য শত্রু // মোহাম্মদ দীদার হোসেন

  • শনিবার, ১৮ জুলাই, ২০২০

Manual2 Ad Code

অদৃশ্য শত্রু


মোহাম্মদ দীদার হোসেন

অদৃশ্য এক শত্রু এসে হানা দিয়েছে ভবে;
বিশ্ব জুড়ে কান্নার রোল, চিন্তিত সবে।

খালি চোখে যায় না দেখা, রাজত্ব সবখানে ;
লাখো লাখো মানুষ মারতে, বসেছে সিংহাসনে!

Manual1 Ad Code

নীরবে সে করছে দখল, বিশ্বের সকল দেশ;
ধনী গরীব নেই ভেদাভেদ, কাবু হচ্ছে বেশ।

শত্রুটাকে মোকাবেলার না পেয়ে কোন উপায় ;
বিশ্বের সব ক্ষমতাবানেরা খুবই অসহায়!

Manual2 Ad Code

বারংবার তার রূপ পাল্টে, থাকছে অধরা ;
এভাবেই কী সে রাজত্ব করবে বংশ পরম্পরা?

Manual3 Ad Code

বীরের বেশে চলছে ছুটে, দেশ হতে দেশান্তরে ;
রুখতে কেউ পারছে না, তাই মানছে ক্ষতিটারে।

শক্তিশালী এমন শত্রু, দুনিয়া কাঁপানো দাপট;
নিয়ন্ত্রণ করতে তাকে,বিজ্ঞানীরাও খাচ্ছে হোঁচট!

Manual5 Ad Code

আর কত প্রাণ কেড়ে নিয়ে, মিটবে তার খায়েশ;
অজানা অচেনা পৃথিবীতে করছে বেশ আয়েশ!

শত্রুটাকে করতে কাবু, নিয়ন্ত্রণে আছে যার হাত;
দু’হাত তুলে তাঁরই পাণে, করি সবাই মুনাজাত।

বড়লেখা, মৌলভীবাজার;
১৮ মে ২০২০

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!