বড়লেখায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

বড়লেখায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

Manual2 Ad Code

হারিস মোহাম্মদ:
বড়লেখা উপজেলার দক্ষিণভাগ মোহাম্মদিয়া দারুল হাদিস টিলাবাজার টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মো. কাওছার আহমদের বিরুদ্ধে স্থানীয় জনৈক তাজ উদ্দিন কর্তৃক কুরুচিপূর্ণ অপপ্রচার, মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শুক্রবার বিকেলে স্থানীয় দক্ষিণভাগ বাজারে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে নানা শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন।

Manual6 Ad Code

হাফেজ আনছার মাজহারীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ খলিলুর রহমান শাহীন, ইউপি মেম্বার মুহিবুর রহমান কামাল, মাওলানা আনোয়ার হোসাইন, সমাজসেবক মইন উদ্দিন, ফজলুর রহমান, আব্দুল মতিন, ফয়সল রানা, শরিফ আহমদ, কামিল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, প্রবাস ফেরৎ তাজ উদ্দিন উপজেলার দক্ষিণভাগ মোহাম্মদিয়া দারুল হাদিস টিলাবাজার টাইটেল মাদ্রাসা অধ্যক্ষ কাওছার আহমদসহ এলাকার বিশিষ্টজনের বিরুদ্ধে প্রায় ৩ বছর ধরে উদ্দেশ্যমুলকভাবে বিভিন্ন মাধ্যমে মানহানীকর অপপ্রচার, আদালতে মিথ্যা মামলা দায়ের, সরকারের বিভিন্ন দপ্তরে কাল্পনিক অভিযোগ দিয়ে হয়রানী করছেন। ইতিপূর্বে তার এসব অভিযোগ আদালত ও পুলিশি তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে। কিন্তু এরপরও তিনি কুচক্রী মহলের প্ররোচনায় মাওলানা কাওছারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। নানাভাবে ভয়ভীতি ও মাদ্রাসা থেকে অপসারনের হুমকি দিচ্ছেন। জনৈক তাজ উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!