আত্রাইয়ে দেড় মণ আলুতে এক কেজি গরুর মাংস! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে দেড় মণ আলুতে এক কেজি গরুর মাংস!

  • রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual2 Ad Code

উত্তরাঞ্চলের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে চলতি রবিশষ্য মৌসুমে এবার প্রাকৃতিক দুর্যোগ হানা না দেওয়ায় আলুর বাম্পার ফলন হয়েছে। উপজেলার প্রতিটি হাট-বাজারে এখন প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকায়। আর এখানকার কৃষকরা প্রতি মণ আলু বিক্রি করেছেন ৩৫০ থেকে ৪০০ টাকায়।

চলতি মৌসুমে আলুর ভালো ফলন পেলেও ন্যায্য দাম পাচ্ছেনা আত্রাই উপজেলার আলু চাষিরা। অনেক পরিশ্রমের ফসল আলু বিক্রি করে খরচের টাকাই উঠছে না তাদের। দাম না থাকায় তাই এক কেজি গরুর মাংস কিনতে দেড় মণ আলু বেচতে হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবিশস্য মৌসুমে এবারে উপজেলার ৮ ইউনিয়নে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে আলুর আবাদ হয়েছে। মাঠ পর্যায়ে আলু চাষিদেরকে কৃষি অফিসের পক্ষ থেকে যথাযথ পরামর্শ ও প্রত্যক্ষ কারিগরী সহযোগিতার কারণে আলু ক্ষেত অনেকটা রোগ-বালাই মুক্ত হওয়ায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। উপজেলার শাহাগোলা, ভোঁপাড়া, মনিয়ারী ও আহসানগঞ্জ ইউনিয়নে সবচেয়ে বেশি আলু চাষ হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।

উপজেলার ভবানীপুর গ্রামের কৃষক আজাদ প্রামানিক বলেন, চলতি মৌসুমে আলুর দাম একেবারেই কম। ভালো মানের আলু ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হলেও অধিকাংশ আলু ৩৫০ থেকে ৪০০ টাকায় প্রতি মণ বিক্রি হচ্ছে। এতে কৃষকের উৎপাদন খরচই উঠছে না।

উপজেলার রাইপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, একসময় প্রতি মণ আলু সাত শত থেকে আট শত টাকা দরে বিক্রি করেছি। তখন প্রতি হাটেই আলু বেচে মাংস কিনে মনের আনন্দে বাড়ি ফিরতাম। এক মণ আলু না বেচেই এক কেজি মাংস কেনা যেত। অথচ এখন এক কেজি মাংস কিনতে দেড় মণ আলু বেচতে হচ্ছে। এ অবস্থার পরিবর্তন না হলে কৃষক সর্বস্বান্ত হয়ে যাবে।

Manual1 Ad Code

এক মণ আলু নিয়ে হাটে এসেছেন আব্দুল ছামাদ নামে এক কৃষক। বাড়িতে মেয়ে আর নাতিরা এসেছে। আলু বিক্রি করে মাংস কিনে বাড়ি ফিরবেন। কিন্তু বাজারে আলুর দাম দেখে তিনি হতাশ। কেননা দেড় মণ আলুর দাম এক কেজি গরুর মাংসের সমান।

Manual3 Ad Code

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাউছার হোসেন বলেন, চলতি রবিশষ্য মৌসুমে আত্রাই উপজেলায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। বাজারে আলুর দাম কম থাকায় কৃষকেরা একটু হতাশায় রয়েছে। তবে আশা করা যায় আগামীতে আলুর দাম বৃদ্ধি পাবে। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!