বড়লেখায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
বড়লেখা :: স্বজন সমাবেশ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটছেন অতিথিরা। প্রতিনিধির পাঠানো ছবি

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::  মৌলভীবাজারের বড়লেখায় যুগান্তরের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে যমুনা গ্রুপ ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের আত্মার শান্তি কামনা করা হয়। পরে কেক কেটে আলোচনা সভা শুরু হয়।

Manual7 Ad Code

বড়লেখা যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নুর সভাপতিত্বে এবং যুগান্তরের উপজেলা প্রতিনিধি আব্দুর রবের পরিচালনায় মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম।

Manual5 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্ঠা জুনেদ রায়হান রিপন, উপজেলা স্কাউটসের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মাস্টার, সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, মিজানুর রহমান, তপন কুমার দাস, সুলতান আহমদ খলিল, আদিব মজিদ, মস্তফা উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী ডিজিটাল নিরাপত্তা আইনের তিনটি ধারা বাতিলের দাবী জানান। এ আইনটি প্রণয়নের পরই যে দাবীটি যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম জানিয়ে ছিলেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!