শমশেরনগরে নবনির্মিত মাদ্রাসা ভবন উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন

শমশেরনগরে নবনির্মিত মাদ্রাসা ভবন উদ্বোধন

  • শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় চাতলাপুর রোড়স্থ দারুস সুন্নাহ ইসলামীয়া মাদ্রাসার আয়োজনে এ ভবন উদ্বোধন করা হয়।

মাদ্রাসার সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও আব্দুর রহমান রানু পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন, দারুস সুন্নাহ ইসলামীয়া মাদ্রাসার পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম দুধ মিয়া।

Manual8 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন, মাধবপুর ইউপি সদস্য আশিদ আলী, লেখক গবেষক এডভোকেট ইয়াওর উদ্দিন, অভিভাবক সদস্য মাসুক আলী ও মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা হাসান আহমদ, যুবলীগ উপজেলা শাখা যুগ্ন আহবায়ক আব্দুল মালিক বাবুল প্রমুখ। প্রধান অতিথি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, যারা এ মাদ্রাসায় দান করে ভবন নির্মানে সহায়তা করছেন তাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও বেশি দান করতে পারেন।

পরে এডভোকেট ইয়াওর উদ্দিন এর সম্পাদনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের উপর বাংলার বীর সেনানী বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews